News71.com
 Bangladesh
 06 Aug 17, 12:39 PM
 256           
 0
 06 Aug 17, 12:39 PM

৫৭ ধারার অপপ্রয়োগ আওয়ামীলীগের জন্য আত্মঘাতি ।। ওবায়দুল কাদের

৫৭ ধারার অপপ্রয়োগ আওয়ামীলীগের জন্য আত্মঘাতি ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : যেখানে সেখানে ক্ষমতার দাপট আর তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ দলের জন্য আত্মঘাতি উল্লেখ করে এই অপপ্রয়োগ বন্ধ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামালের ৬৯তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের পর বিএনপি যে আশার আলো দেখছে তা অচিরেই নিভে যাবে। কেননা ভারতে নির্বাচনের সময় নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে ফল প্রকাশের আগেই তারা মিষ্টি ফুল নিয়ে ভারতীয় দূতাবাসে উপস্থিত হয়েছিলেন। তখনও লাভ হয়নি, এখনও ষোড়শ সংশোধনী নিয়ে খুশি হলে কোন লাভ হবে না।

বিএনপি উন্নয়নের মহাসড়ক থেকে বাংলাদেশের জনগণকে ষড়যন্ত্রের মাধ্যমে বিচ্যুত করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যেকোন চক্রান্তের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজ শেখ হাসিনার সাফল্যে ঈর্ষান্বিত। তারা এখন আন্দোলনের ইস্যু খুঁজে পায় না। তাই তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চোরাগলি খুঁজছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন