News71.com
 Bangladesh
 06 Aug 17, 10:59 AM
 281           
 0
 06 Aug 17, 10:59 AM

চলতি পথে গাড়ি থেকে নেমে মাছ শিকারে নামলেন মুক্তমনা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।।  

চলতি পথে গাড়ি থেকে নেমে মাছ শিকারে নামলেন মুক্তমনা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।।   

নিউজ ডেস্কঃ জেলের জাল ফেলে মাছ ধরার দৃশ্য দেখে হঠাৎ ছেলে বেলায় ফিরে গেলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজেকে ধরে রাখতে পারলেন না,গাড়ি থেকে নেমে হাতে তুলে নিলেন জাল। খালে তা ফেলতেই উপস্থিত সবার মধ্যে উল্লাস। এরপর নিজ হাতে জাল টানলেন সরকারের প্রভাবশালী মন্ত্রী। তাতে বেশ কয়েকটি মাছও উঠল। এ সময় প্রাপ্তির সফলতায় মন্ত্রীর চোখমুখ চিকচিক করছে। নিজ হাত তাজা মাছের শরীর ছুঁয়ে দেওয়ার তৃপ্তিও যেন উঠে এলো আ হ ম মুস্তফা কামালের অভিব্যক্তিতে।

জানা গেছে,গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা দক্ষিণ সদর ও নাঙ্গলকোটে যান পরিকল্পনামন্ত্রী। তার গাড়িবহর হঠাৎ নাঙ্গলকোটের আলিয়ারা,হাসানপুর ও পৌঁছুরের মাঝামাঝি ডাকাতিয়া নদীর গাগুর খাল এলাকায় থেমে যায়। একই সময়ে ওই খালে জাল দিয়ে মাছ ধরছিলেন এক জেলে। গাড়ি থেকেই মন্ত্রীর চোখ পড়ে জেলের ওপর। এরপর মাছ ধরার লোভ সামলাতে না পেরে মন্ত্রী গাড়ি থেকে নামেন। মন্ত্রীর গাড়িবহরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ,অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই মন্ত্রী ওই জেলের কাছ থেকে জালটি হাতে নিয়েই মাছ ধরতে নেমে পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন