News71.com
 Bangladesh
 05 Aug 17, 09:18 AM
 167           
 0
 05 Aug 17, 09:18 AM

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে আটক ৫৯।।

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে আটক ৫৯।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। এ সময় তাদের হেফাজত থেকে ১১৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০৫ গ্রাম গাঁজা, ৩২৬ গ্রাম ৬৬৩ পুরিয়া হেরোইন, ৪৬ বোতল ফেন্সিডিল, চোলাই মদ ১৬ লিটার ও ৬৫ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন