News71.com
 Bangladesh
 05 Aug 17, 09:17 AM
 154           
 0
 05 Aug 17, 09:17 AM

জনগনের অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গঠিত হয়েছে তিনটি বিশেষ টিম গঠন, কেনা হচ্ছে ওয়াকি-টকি ।। দুদক চেয়ারম্যান  

জনগনের অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গঠিত হয়েছে তিনটি বিশেষ টিম গঠন, কেনা হচ্ছে ওয়াকি-টকি ।। দুদক চেয়ারম্যান   

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন,অপারেশনের সময় কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শিগগিরই ওয়াকি-টকি ক্রয় করা হবে। তিনি আজ দুদকের সেগুনবাগিচাস্থ প্রধান কার্যালয়ে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ এর কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন,জনগনের অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যেই কমিশন তিনটি বিশেষ টিম গঠন করেছে। এই টিমের সদস্যদের জন্য তিনটি গাড়ি এবং অন্যান্য আনুষঙ্গিকসহ সবকিছু সার্বক্ষণিকভাবে প্রস্তত রাখা হয়েছে।কমিশনের তফসিলভুক্ত যে কোনো অপরাধের জন্য এই সকল টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালাবে।

তিনি বলেন,আমরা সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে জনগণের আকাঙক্ষা অনুযায়ী দুর্নীতি প্রতিরোধে কাজ করতে চাই। তবে সকল সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয়,যে সকল অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য তা তাৎক্ষণিকভাবেই নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে হট লাইন ১০৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মকর্তাদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন,কোনো অভিযোগকারীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কেউ খারাপ আচরণ করলেও,আপনারা খারাপ ব্যবহার করবেন না। বিনয়ের সাথে কথা বলবেন। শুনবেন বেশি,বলবেন কম।

এ সময় দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে কর্মরত কর্মকর্তাগণ কমিশনকে জানান, হটলাইনের মাধ্যমে ভূমি, মাদক, পুলিশ, পল্লীবিদ্যুৎ, শিক্ষা বিভাগ, কোচিং বাণিজ্য, স্বাস্থ্য বিভাগ, পাসপোর্ট, রেল বিভাগ, ভিজিএফ, কাবিখা, কাবিটা, ট্রাফিক পুলিশ, বিআরটিএ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, নিয়োগ, অবৈধ সম্পদ ইত্যাদি বিষয়ে অধিক অভিযোগ আসছে। তারা আরও জানান অভিযোগকারীগণ এসকল অভিযোগের তাৎক্ষণিক সমাধান চান। দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম। কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ও পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন