
নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী ওয়াসা এলাকায় র্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব) এর গুলিতে ইমরান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যা ব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ওয়াসা এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দেয় র্যা ব। এ সময় তারা র্যা বকে লক্ষ্য করে গুলি চালালে জবাবে র্যা বও গুলি চালায়। ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী ইমরান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তবে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল,টাকা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানান তিনি।