News71.com
 Bangladesh
 04 Aug 17, 11:25 AM
 187           
 0
 04 Aug 17, 11:25 AM

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সবজির দামে উর্ধগতি, অতিবৃষ্টিকে দুষলেন ক্রেতা-বিক্রেতারা....

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সবজির দামে উর্ধগতি, অতিবৃষ্টিকে দুষলেন ক্রেতা-বিক্রেতারা....

নিউজ ডেস্কঃ সরবরাহে ঘাটতি না থাকলেও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। বেশির ভাগ সবজির কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ২০ টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটছে এভাবেই। রাজধানীর কারওয়ান বাজার,শুক্রাবাদ,মোহাম্মদপুর টাউন হল মার্কেট,হাতিরপুল, সেগুনবাগিচা কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ঝিঙা,চিচিঙ্গা,বেগুন, বরবটি,কাঁকরোল,করল্লার দাম ৬০ টাকা বা তারও বেশি। আবার বাজারভেদে বিক্রি হচ্ছে আলাদা আলাদা দামেও।

সরেজমিন বাজার পরিদর্শন করে ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে জানাযায় , বাজারে প্রতি কেজি কাঁকরোল, ঝিঙা, চিচিঙ্গা, বরবটি ও বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। এসব সবজি সপ্তাহ দুয়েক আগেও বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকায়। বৃষ্টির কারণেই সবজির দাম বেড়েছে বলে মনে করেন ক্রেতা-বিক্রেতারা । তাদের বক্তব্য, বেশি বৃষ্টি হলে ঢাকায় সবজি আসে কম। এ বাজারে পেঁপে, শসা ও পটোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। টাউন হল মার্কেটে সবজি বিক্রি হচ্ছে আরো বেশি দামে। গতকাল বাজারে মাঝারি সাইজের লাউ ৫৫ থেকে ৬০ টাকায়। ৭০ টাকা কেজিতে বেগুন, ৬৫ টাকায় কাঁকরোল ও বরবটি, কচুর মুখি ও শসা ৪০ এবং পটোল ৪৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন