News71.com
 Bangladesh
 04 Aug 17, 09:42 AM
 187           
 0
 04 Aug 17, 09:42 AM

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌ নিরাপত্তা সংক্রান্তে ৯ দফা সুপারিশ।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌ নিরাপত্তা সংক্রান্তে ৯ দফা সুপারিশ।।

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহায় নৌ নিরাপত্তার জন্য ৯টি সুপারিশ উত্থাপন করেছে নৌ,সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আজ শুক্রবার সকালে রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ উত্থাপন করা হয়। এ ছাড়া যাত্রীবাহী লঞ্চ এমএল পিনাক-৬ দুর্ঘটনার পুনঃতদন্ত ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে লিখিত বক্তব্য পড়ে শোনান। আসন্ন ঈদুল আজহায় নৌপথে নিরাপদ যাতায়াতের জন্য সুপারিশগুলো উত্থাপন করা হয়। সুপারিশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে প্রয়োজনীয়সংখ্যক ভ্রাম্যমাণ আদালত গঠনের কথা বলা হয়েছে। ২০ আগস্ট থেকে গুরুত্বপূর্ণ নৌপথগুলোয় এসব আদালতের কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া নৌ পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি উপকূলীয় জেলাগুলোর পুলিশ প্রশাসনকে নৌ নিরাপত্তার কাজে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে। জাতীয় কমিটি বলেছে,অবৈধ নৌযান চলাচল বন্ধে সারা বছর নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর অভিযান পরিচালনা করা প্রয়োজন। এসব অবৈধ নৌযান শনাক্ত করতে নৌ নিরাপত্তাবিষয়ক বিশেষ টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে নৌ,সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে,ঈদের ১৫ দিন আগে সব টার্মিনাল ও গুরুত্বপূর্ণ লঞ্চঘাটে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো,টিভি ও রেডিওতে নিয়মিত আবহাওয়ার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার ইত্যাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন