News71.com
 Bangladesh
 04 Aug 17, 03:12 AM
 157           
 0
 04 Aug 17, 03:12 AM

বিদেশের মাটিতে বসে বিএনপিনেতারা ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।। ওবায়দুল কাদের

বিদেশের মাটিতে বসে বিএনপিনেতারা ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়াও তিনি বলেন,দিন দিন বিএনপির শক্তি কমে যাচ্ছে। আজ শুক্রবার বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন,বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন,ভাইস চেয়ারম্যান দেশের বাইরে,তারা কবে আসবেন কেউ জানে না। তারা টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।

এ সময় তিনি বলেন,কোন ইঙ্গিত দিয়ে ফখরুল সাহেব সরকারের পদত্যাগ দাবি করেছেন,তা আমরা জানি। তারও মনে রাখা উচিত,বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে। দেশে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনার সরকার। বিএনপি নেতারা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন