News71.com
 Bangladesh
 04 Aug 17, 12:58 PM
 164           
 0
 04 Aug 17, 12:58 PM

কুমিল্লায় অপহৃত শিশু তিন দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার, আটক-৩।।  

কুমিল্লায় অপহৃত শিশু তিন দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার, আটক-৩।।   

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগর থেকে অপহরণের ৩ দিন পর নয়ন নামে পাঁচ বছরের শিশুকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে উদ্ধার করেছে র্যােব। এসময় অপহরণকারী চক্রের প্রধান নারীসহ ৩ জনকে আটক করা হয়। আজ শুক্রবার র্যা ব-১১, সিপিসি-২ এর কুমিল্লাস্থ কার্যালয় থেকে পাঠানো এক মোবাইল বার্তায় এ বিষয় নিশ্চিত করেন কমান্ডার মেজর মোস্তফা কায়জার। জানা যায়,মুরাদনগর উপজেলার উত্তরকান্দি গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে গত সোমবার (৩১ জুলাই) রাতে একটি মেয়ে সন্তান সঙ্গে নিয়ে অসহায় বেশে এক নারী থাকার জন্য আশ্রয় চান। বাড়ির লোকজন অসহায় ভেবে ওই নারীকে আশ্রয় দেয়। পরদিন গত মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করে সুযোগ বুঝে ওই প্রতারক নারী বাড়ির মালিক হেলাল উদ্দিনের শিশু ছেলে নয়নকে নিয়ে পালিয়ে যায়।

গত মঙ্গলবার রাতে ওই নারী ফোন করে তার ছেলে নয়নকে ফিরে পেতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার পর হেলাল উদ্দিন থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে র্যাপব ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ৩ জনকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন