News71.com
 Bangladesh
 04 Aug 17, 12:13 PM
 158           
 0
 04 Aug 17, 12:13 PM

এআইআইবি’র কাছে সহজ শর্তে ১ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত  

এআইআইবি’র কাছে সহজ শর্তে ১ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত   

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বলেছেন,এশিয়ান ইনফ্রাসট্র্যাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-র কাছে বাংলাদেশে পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম আপগ্রেডেশনসহ সাতটি প্রকল্প বাস্তবায়নের জন্য সহজ শর্তে ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে। সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এআইআইবি’র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার ড. ডি জে পান্ডিয়ার সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন,আমরা পাইপলাইনের থাকা ভবিষ্যৎ প্রকল্পসমূহ এবং এইইবি’র অর্থায়নে ইতোমধ্যেই বাস্তাবয়নাধীন দুটি প্রকল্পের ব্যাপারে আলোচনা করেছি। এছাড়া আমরা বিদ্যুৎ ও পরিবহনের নতুন প্রকল্পগুলোর একটি তালিকা দিয়েছি।

প্রকল্প দু’টি হলো- ডিস্ট্রিবিউশন সিস্টেম আপগ্রেড অ্যান্ড এক্সপানসন এবং ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইফিসিয়ানসি ইমপ্রুভমেন্ট প্রকল্প। মুহিত বলেন,নতুন প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- তিনটি রেলওয়ে জন্য ক্রয় প্রকল্প এবং ৪টি বিদ্যুৎখাতের প্রকল্প। তিনি বলেন,চারটি বিদ্যুৎ প্রকল্পের মধ্যে রয়েছে-পশ্চিম জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন,চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ,বরিশাল-দুমকি সড়কে একটি সেতু নির্মাণ এবং গেন্ডারিয়া কয়লা বিদ্যুৎ প্রকল্প। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,এই শতক এশিয়ার এবং এই অঞ্চলে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। এআইআইএ-এর কাছে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দেশ উল্লেখ করে ড. ডি জে পান্ডিয়া বলেন,বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে কারণ,গত ১০ বছর ধরে দেশটি ৬ থেকে৭ শতাংশ জিডিপি’র প্রবৃদ্ধি ধরে রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন