News71.com
 Bangladesh
 03 Aug 17, 10:13 AM
 163           
 0
 03 Aug 17, 10:13 AM

খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হবে না ।। গয়েশ্বর চন্দ্র রায়  

খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হবে না ।। গয়েশ্বর চন্দ্র রায়   

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী নির্বাচন খালেদা জিয়ার নেতৃত্বেই হবে। তাকে মাইনাস করে দেশে কোন নির্বাচন করা আর বোকার স্বর্গে বাস করা একই কথা। এখন নির্বাচন করার জন্য তড়িঘড়ি করা হচ্ছে-প্রতিদিন কোর্টে তলব করা হচ্ছে,এসব আর বেশিদিন চলতে দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হলে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের কোন তোয়াক্কা করছেন না অভিযোগ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,বিনা ভোটের এই সরকার এক বিশেষ শক্তির বলে আবার নতুন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। কিন্তু এবার জনগণ প্রয়োজনে ভোটকেন্দ্র পাহারা দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

তিনি আরও বলেন,দেশে আইনের শাসন নেই। দুই মন্ত্রী সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তাদের মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি। তারা আইনের অপব্যবহার করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সরকার সব গোয়েন্দা সংস্থাকে তদারকি করতে নির্দেশ দিয়েছে কারা বিএনপিতে যোগ দেয়,নতুন সদস্যপদ গ্রহণ করে তা জানতে। কারণ আওয়ামী লীগ ভয়ে আছে তাদের দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেয় কি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন