
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক মো. মনিরুজ্জামান সরদার আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর সমরিতা হাসপাতালে কিডনীজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। সংসদ সচিবালয়ের কর্মচারী মনিরুজ্জানের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি,ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি ও প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপি শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম মাওলানা মো. নূরুল ইসলাম। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। জানাজায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া,হুইপ মো. শাহাব উদ্দিন,সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার,সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শরীক হন।