
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা, ২০১৬ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই ফলাফল প্রকাশ করে পুলিশ সদর দফতর। জানাগেছে সারাদেশ থেকে শারিরিক পরীক্ষায় উত্তীর্ন প্রায় অর্ধলক্ষ পুরুষ ও মহিলা চাকুরীপ্রার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করে । যারমধ্যে উত্তীর্ন হয়েছে ৩৫১৭ জন। যেখান থেকে মনোস্তাত্বিক পরীক্ষার মাধ্যমে কমবেশী ৯ শতাধীক চাকুরী প্রার্থীকে নিয়োগ করা হবে বলে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছন ।
উল্লেখ্য গত বছরের দেয়া চাকুরির নিয়োগ সার্কুলার অনুযায়ি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারাদেশ একযোগে ২,৩ ও ৪ তারিখে এর বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় । আর এই লিখিত পরীক্ষার খাতা অতি সতর্কতার সাথে কোড-ডিকোড পদ্ধতিতে ভিন্ন জেলায় পাঠিয়ে সঠিক ভাবে মুল্যায়ন করা হয় । আর দীর্ঘ সময় ধরে নিবিড় মুল্যায়নের মাধ্যমেই এই ফলাফল প্রস্তুত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে। আজকের প্রকাশিত ফলাফল বিশ্লেষনে দেখাগেছে এই বিপুল সংখ্যক চাকুরী প্রার্থীর মধ্য থেকে মাত্র ৩৫১৭ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ন হয়েছে। যেখান থেকে বিভিন্ন প্রকার যাচাই বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চুড়ান্ত নিয়োগের জন্য ফিটলিষ্ট তৈরী করা হবে । উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট police.gov.bd তে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
রেজাল্টের বিস্তারিত জানতে নিন্ম লিখিত লিংকটি ক্লিক করুন : http://www.police.gov.bd/recruitment/00105.pdf