News71.com
 Bangladesh
 03 Aug 17, 06:56 AM
 211           
 0
 03 Aug 17, 06:56 AM

বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল  

বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল   

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বর্তমান সরকার জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে দেশে গণতন্ত্র নেই,মানবাধিকার নেই। বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের সম্পাদকমণ্ডলীর যৌথ সভা শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন,সভ্য দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করত। তিনি এই রায় আমলে নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

নতুন একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি দলের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,জনগণের,দেশের পক্ষে যেকোনো উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়। এখনো যদি কেউ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, বিএনপি তাদের স্বাগত জানায়। ফখরুল জানান,সম্পাদকমণ্ডলীর বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন