
নিউজ ডেস্কঃ চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) নবনিযুক্ত মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ। গতকাল বুধবার রাত ১২টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনস্যুলার বিষয়ক সচিব কামরুল আহসান। এছাড়া,ওআইসি মহাসচিবের সাথে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রসঙ্গত,ইউসেফ বিন আহমাদ তার চার দিনের সফরে রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন।