News71.com
 Bangladesh
 02 Aug 17, 10:33 AM
 221           
 0
 02 Aug 17, 10:33 AM

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ।।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ।।

নিউজ ডেস্কঃ ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের পর এবার গণমাধ্যমের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ আগস্ট সময় ধরে কমিশনের সিদ্ধান্তের জন্য নথি উপস্থাপন করা হয়েছে। আজ বুধবার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,আজ বুধবার ইসির জনসংযোগ শাখা কমিশনের কাছে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য ১৭ আগাস্ট তারিখ প্রস্তাব রেখেছে। ওই দিন বেলা ১১ টা থেকে মতবিনিময় শুরু হতে পারে।

সূত্র আরও জানায়,অনলাইন,প্রিন্ট,ইলেকট্রনিক ও রেডিও’র সম্পাদকসহ কিছু সিনিয়র সাংবাদিকদের প্রায় ৪০ জনের তালিকাসহ এ প্রস্তাবনা কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। গত সোমবার সুশীল সমাজের সঙ্গে সংলাপ করে কমিশন। এদিন সুশীল সমাজের ৩৩ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন