News71.com
 Bangladesh
 02 Aug 17, 10:31 AM
 840           
 0
 02 Aug 17, 10:31 AM

সাংবাদিক লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা নিয়ে ক্লোজ হলেন ডুমুরিয়া থানার ওসি

সাংবাদিক লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা নিয়ে ক্লোজ হলেন ডুমুরিয়া থানার ওসি

নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা নেওয়ার ক্ষেত্রে ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায়’ খুলনার ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে আজ সন্ধ্যায় এ আদেশ কার্যকর করা হয়েছে। রাতে খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন । জানাগেছে গত ২৯ জুলাই সকালে ডুমুরিয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকটি পরিবারের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বিতরণের দিন রাতেই একজন দরিদ্র মানুষকে দেয়া একটি ছাগল মারা যায়। পরদিন এনিয়ে অনেক সাংবাদ পত্রে প্রতিবেদন প্রকাশিত হয় । সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল তার ফেইসবুকে প্রতিমন্ত্রীর একটি প্রকাশিত নিউজ ও একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘সকালে ছাগল বিতরণ বিকালে মৃত্যু’।” এ নিয়ে ডুমুরিয়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন প্রতিমন্ত্রী ঘনিষ্ট আরেক সাংবাদিক সুব্রত ফৌজদার। শুধু মামলা দিয়েই ক্ষ্যান্ত হয়না প্রতিমন্ত্রীর লোকেরা , তারা থানা পুলিশের উপর চাপসৃষ্টি করে সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গ্রেপ্তার করায়।

ডুমুরিয়া থানার ওসিকে প্রত্যাহার করার বিষয়ে দৃষ্টি আকর্ষন করলে খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্যা সাংবাদিকদের বলেন, “সাংবাদিক লতিফ মোড়লের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা নেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি ডুমুরিয়া থানা পুলিশ। এ কারণেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি সুকুমার বিশ্বাসকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

এদিকে ৫৭ ধারা বাতিলের দাবীতে বেশকিছুদিন থেকেই সরব সারাদেশের সাংবাদিক সমাজ । তারমধ্যেই খুলনার এ ঘটনা সামনে আসায় পুলিশ সদর দপ্তর বিব্রত বোধ করে । এদিকে সকালে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ৫৭ ধারায় সাংবাদিক লতিফকে আটকের ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন । আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রতিক্রিয়া জানানোর পর পরই নডেচডে বসে প্রসাশন । পরে আজ পুলিশ সদর দপ্তরে এক সভায় আইজিপি দেশের সকল থানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় কোনো মামলা নেওয়ার আগে পুলিশ সদর দপ্তরের আইনি পরামর্শ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন