
নিউজ ডেস্কঃ আগামী শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দু’দিনের সফরে সিলেট যাচ্ছেন। আগামী শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নগরীর নয়াসড়ক জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিকেল ৩টায় মাঠের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করবেন।
রাত ৮টায় সিলেট জেলা,মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন শনিবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদে বিভিন্ন কর্মসূচি শেষে দুপুরে প্লেনযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর একান্ত সচিব এসএম জাকারিয়া হক স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানা গেছে।