News71.com
 Bangladesh
 02 Aug 17, 08:33 AM
 1341           
 0
 02 Aug 17, 08:33 AM

লাগাবো গাছ বাঁচাবো পরিবেশ-সবুজ শ্যামল বাংলাদেশ- শ্লোগানে ভয়েস অফ রাইটসের বৃক্ষরোপন কর্মসূচী

লাগাবো গাছ বাঁচাবো পরিবেশ-সবুজ শ্যামল বাংলাদেশ- শ্লোগানে ভয়েস অফ রাইটসের বৃক্ষরোপন কর্মসূচী

নিউজ ডেস্কঃ লাগাবো গাছ বাঁচাবো পরিবেশ -সবুজ শ্যামল বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভয়েস অফ রাইটস-ভোর গত ১৪ই জুলাই ২০১৭ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করে। এই পর্যন্ত ছয়টি জেলায় কর্মসূচী সম্পন্ন করেছে ভয়েস অফ রাইটস সদস্যরা। গোপালগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, পাবনা, রাজবাড়ি এই ছয়টি জেলায় এখন পর্যন্ত এই কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। এই সংগঠনের উদ্দ্যোক্তারা মনে করেন, যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজেদের এলাকায় ও বাসস্থান এর আশেপাশে একটি করেও গাছ লাগানোর চর্চা গড়ে তোলে তাহলে আমাদের পরিবেশ এর ভারসাম্য ঠিক রাখা সম্ভব। আমাদের সমাজকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। দেশ ও সমাজের কাছে এই বার্তা পৌছানো ও তা যে সম্ভব তা প্রমান করে দেখানোর জন্যই এমন অভিনব আয়োজন করেছে ভয়েস অফ রাইটস টীম। আগামীতে আরো বিস্তর ভাবে এই ধরনের সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

ভয়েস অফ রাইটস এর প্রধান সমন্নয়ক আদনান রহমান নিউজ৭১ ডটকমকে বলেন, আমরা কয়েকজন রাতারাতি দেশের পরিবর্তন আনতে পারবো না তবে আমরা পরিবর্তনের যাত্রা শুরু করতে পেরেছি এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যতোদিন না আমরা সকলের মাঝে এই চেতনার প্রবেশ ঘটাতে সক্ষম হবো। ভয়েস অফ রাইটসএর রিফাত হাসান নিউজ৭১ ডটকমকে বলেন, সৌন্দর্যের লীলাভূমি এখনো বাংলাদেশের সেরা। এই সেরা জায়গাটা আমরা ধরে রাখতে না পারলে আমাদের সৌন্দর্য সব শেষ হয়ে যাবে। গাছ লাগাবেন, প্রকৃতিকে বাঁচাবেন। মানুষ ভালো থাকতে হলে প্রকৃতিকে ভালো থাকতে হবে। একটা আরেকটার সাথে ওতোপ্রতোভাবে জড়িত। এই ধরনের উদ্যোগ নিলে সাধারণ মানুষও সবুজায়ন করতে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন