News71.com
 Bangladesh
 02 Aug 17, 06:52 AM
 206           
 0
 02 Aug 17, 06:52 AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বাংলাদেশ এক ও অভিন্ন।। শিল্পমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বাংলাদেশ এক ও অভিন্ন।। শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ এক ও অভিন্ন। তিনি বলেন,বঙ্গবন্ধু বাঙ্গালীর মুক্তি ও অধিকার নিয়ে যে চিন্তা-ভাবনা করতেন তা তিনি জনগণকে বোঝাতে পেরেছিলেন। শিল্পমন্ত্রী আরো বলেন,বাঙ্গালী জাতীয়তাবাদকে কেন্দ্র করেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাজনীতি করতেন। এ কারণেই তিনি বাঙ্গালীর অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন।

তিনি আজ সাভারের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আমির হোসেন আমু আরো বলেন,১৫ আগস্টের হত্যাকা- শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক হত্যাকা-ই নয়,খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি এমপি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। সভায় আরো বক্তব্য রাখেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আমির হোসেন,ড. আবুল হোসেন,কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক,বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ ও অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন