News71.com
 Bangladesh
 02 Aug 17, 05:38 AM
 311           
 0
 02 Aug 17, 05:38 AM

আগামীকাল মিরপুরে চার ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে।।

আগামীকাল মিরপুরে চার ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে।।

নিউজ ডেস্কঃ মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে মিরপুরে আগামীকাল বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এই নিয়ে প্রকল্পটির নির্মাণ কাজের জন্য ষষ্ঠ দফায় এ এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। আজ বুধবার তিতাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের লক্ষ্যে ট্রায়ালশট ডাউন কাজের জন্য গ্যাস সংযোগ বন্ধ করা হচ্ছে।

চিড়িয়াখানা রোড, মিরপুর-১, ২, ৬, ৭, মিরপুর-১০, ১১ ও ১২ এর রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং,রূপনগর,আরামবাগ, আলুব্দী ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করা হয় ২০১৬ সালের জুন মাসে। এই প্রকল্পের নির্মাণকাজের জন্য গত তিন বৃহস্পতিবারই মিরপুর এলাকায় ১০ ঘণ্টা করে গ্যাস সংযোগ বন্ধ ‍ছিল। এর আগে চলতি বছরের ২১ এপ্রিল এবং ২৯ জানুয়ারি আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের পশ্চিম পাশে গ্যাস সংযোগ বন্ধ রেখে মেট্রোরেল প্রকল্পের কাজ করা হয়। তারও আগে গত ২৮ ডিসেম্বরও একই কাজের জন্য দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন