
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার অপব্যবহার বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন,তুচ্ছ-তাচ্ছিল্য কিছু ঘটলো আর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হলো,এটি ৫৭ ধারার অপপ্রয়োগ। উল্লেখ্য মন্ত্রী আজ আগারগাঁও এ মেট্রোরেলের কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় এক সাংবাদিক খুলনায় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ'র বিতরন করা ছাগল মারা যাওয়া নিয়ে একটি নিউজ ফেসবুকে শেয়ার করার অপরাধে ৫৭ ধারায় মামলা করে সাংবাদিক লতিফ মোড়লকে গ্রেফতারের বিষয় আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হলে তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।