News71.com
 Bangladesh
 02 Aug 17, 10:17 AM
 166           
 0
 02 Aug 17, 10:17 AM

দুর্নীতির অভিযোগে ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলীশাহ আলম আটক।।  

দুর্নীতির অভিযোগে ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলীশাহ আলম আটক।।   

নিউজ ডেস্কঃ ৮৩ লক্ষ ৪২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী শাহ আলমকে গ্রেফতার করেছে দুদক কুমিল্লা। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ নিউজ৭১.ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,শাহ আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে দুদক কুমিল্লার উপ-পরিচালক মোঃ নুরুল হুদা গত ২৪ জুলাই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আজ বুধবার অভিযুক্ত শাহ আলমকে আদালতে হাজির করা হবে। শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৈতবা গ্রামের শামছুল হকের ছেলে। অবসরপ্রাপ্ত শাহ আলম বর্তমানে কুমিল্লা মহানগরীর তোয়া হাউজিং এ পরিবার নিয়ে বসবাস করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন