
নিউজ ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউস্থ ন্যাম ভবনে খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র সাথে খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলনউত্তোর সৌজন্য সাক্ষাৎ করেন । সাক্ষাতকালে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ আওয়ামীলীগ নেতা সুজার কাছে সদ্য সমাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা সন্মেলন সম্পর্কে সবিস্তার তুলে ধরেন । জবাবে সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজা খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলন সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করায় ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।