
নিউজ ডেস্কঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সাবেক সচিব এ. এম. চৌধুরী আজ মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ. এম. চৌধুরী ১৯৩৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কাজ করেছেন। কর্মজীবনের শুরুতে ১৯৬৪ সালে তিনি পাকিস্তানের পুলিশ সার্ভিসে (পিএসপি) যোগ দেন এবং পর্যায়ক্রমে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হন। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশে সরকারের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। আগামীকাল বুধবার পুরাতন ডিওএইচএস (বনানী) মসজিদে বাদ জোহর মৃতের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠানের পর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।