News71.com
 Bangladesh
 01 Aug 17, 05:30 AM
 225           
 0
 01 Aug 17, 05:30 AM

শোকাবহ আগষ্টের প্রথমদিনে জাতীর জনকের সমাধীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন।।  

শোকাবহ আগষ্টের প্রথমদিনে জাতীর জনকের সমাধীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন।।   

নিউজ ডেস্কঃ শোকাবহ আগষ্টের প্রথম দিনে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ছিল শদ্ধা নিবেদনের ঢল। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জাতির পিতার সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদৎবরনকারী সকলের আত্মার শান্তি কামনা করে সূরা ফাতেহা পাঠ,দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় টুঙ্গীপাড়া পৌর-মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা,জেলা পরিষদ মেম্বারস এ্যাসোসিয়শন কার্যকরী সভাপতি রওনক আহমেদ,সভাপতি মোঃ বাবুল মিয়া,সাধারণ সম্পাদক এম আহাদ,সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান খোকন,খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শামীম আরা হ্যাপি,যুগ্ম-সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজি,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচসহ দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে যশোর বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.আনোয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া সকালে টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু ইনষ্টিটিউট কর্মকর্তা-কমচারীরা শ্রদ্ধা নিবেদন দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন