News71.com
 Bangladesh
 01 Aug 17, 04:14 AM
 263           
 0
 01 Aug 17, 04:14 AM

ইউস্যাড রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ইউস্যাড রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সনজিৎ সরকার উজ্জ্বল: ইউস্যাড কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও কুল্লা ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার ধামরাইয়ের কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউস্যাডের উপদেষ্টা বাবু আশীষ কুমার মজুমদার। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ধামরাই উপজেলার ১৩ নং কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গণি, ইউল্যাবের জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রায় আশি জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, জাতির জনকের লেখা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ এবং ইউল্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউস্যাডের প্রতিষ্ঠাতা সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন