News71.com
 Bangladesh
 01 Aug 17, 01:17 AM
 174           
 0
 01 Aug 17, 01:17 AM

আজ থেকে ২৪ ঘণ্টা খোলা বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম নৌবন্দর।।  

আজ থেকে ২৪ ঘণ্টা খোলা বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম নৌবন্দর।।   

নিউজ ডেস্কঃ আজ থেকে বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ২৪ ঘণ্টা খোলা রেখে আমদানি-রপ্তানি সচল রাখার কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আন্তঃমন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর সূত্র জানায়,আজ থেকে চট্টগ্রাম বন্দরের ব্যাংক ও কাস্টমস অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।

আমদানি-রপ্তানিকারকরা যাতে দেশের বৃহত্তম এই বন্দর থেকে সার্বক্ষণিক পূর্ণ সুযোগ-সুবিধা নিতে পারেন-সে কারণেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ আরো জানায়,চট্টগ্রাম বন্দরের দু'টি গ্যান্ট্রি ক্রেন বিকল রয়েছে। তবে নতুন তিনটি রাবার গ্যান্ট্রি ক্রেন এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে। এ বছরের মধ্যে আরো ১১টি রাবার গ্যান্ট্রি ক্রেন আনা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন