News71.com
 Bangladesh
 31 Jul 17, 09:07 AM
 202           
 0
 31 Jul 17, 09:07 AM

দুদকের মহাপরিচালক পদে রদবদল

দুদকের মহাপরিচালক পদে রদবদল

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে রদবদল হয়েছে। দুদকের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক জাফর ইকবালকে।
গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রদবদলের এ আদেশ জারি করা হয়েছে। তবে নতুন মহাপরিচালক জাফর ইকবাল এখনো তার দায়িত্ব বুঝে নেননি।

রদবদলের ব্যাপারে দুদক সূত্র জানায়, দুদকের বর্তমান মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঞাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে পৃথক অপর এক আদেশে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক জাফর ইকবালকে দুদকের মহাপরিচালক হিসেবে নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে এখন পর্যন্ত দুদকে পাঠানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন