News71.com
 Bangladesh
 31 Jul 17, 03:34 AM
 232           
 0
 31 Jul 17, 03:34 AM

ই-ভিসা জটিলতায় আজও বাতিল ২টি হজ ফ্লাইট।।    

ই-ভিসা জটিলতায় আজও বাতিল ২টি হজ ফ্লাইট।।      

নিউজ ডেস্কঃ ই-ভিসা জটিলতার ফলে হজযাত্রী সংকটের কারণে এখন প্রতিদিনই বাতিল হচ্ছে নিয়মিত হজ ফ্লাইট। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি সিডিউল হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট দুইটি হলো,বিজি-৩০৩৯ ও বিজি-৩০৩১। এনিয়ে বিমানের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হলো। গতকাল বাতিল হয়েছিল একটা। বাতিল হওয়া ফ্লাইটের দু’টির মধ্যে বিজি-৩০৩৯ আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে এবং বিজি-৩০৩১ মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটে সৌদির উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য সময় নির্ধারিত ছিল। এসব ফ্লাইটের হজযাত্রীদের ভিসা জটিলতা সহসা কাটলে অন্য ফ্লাইটে তাদের পাঠানো হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন