News71.com
 Bangladesh
 31 Jul 17, 01:03 AM
 205           
 0
 31 Jul 17, 01:03 AM

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১১ মামলায় হাজিরা আগামী ১২ সেপ্টেম্বর।।  

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১১ মামলায় হাজিরা আগামী ১২ সেপ্টেম্বর।।   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রদ্রোহসহ নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১১টি মামলার মধ্যে আটটি দারুস সালাম ও দুটি যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত। অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে ওই দিন ধার্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন