News71.com
 Bangladesh
 31 Jul 17, 12:47 PM
 207           
 0
 31 Jul 17, 12:47 PM

শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে জাবির প্রশাসনিক ভবন অবরোধ  

শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে জাবির প্রশাসনিক ভবন অবরোধ   

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করায় প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীও অংশ নিয়েছে। এ ব্যাপারে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান নাদিম নিউজ৭১ ডটকমকে বলেন,গত ১৫ জুলাই ছাত্ররা মামলা প্রত্যাহারের দাবিতে অনশনে গেলে প্রশাসন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারের আশ্বাস দেয়। কিন্তু দুই সপ্তাহ পার হলেও কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। মামলা প্রত্যাহার বিষয়ে কোনো সুরাহা হওয়ার আগ পর্যন্ত এ অবরোধ চলবে।

উল্লেখ্য গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর জাবি উপাচার্য ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসন ৫৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে।এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ৪২ শিক্ষার্থীকে। পরে তারা জামিন পায়। মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই অনশন কর্মসূচিতে যায় আট শিক্ষার্থী।কর্মসূচির তৃতীয় দিনে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিলে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। কিন্তু মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন