News71.com
 Bangladesh
 31 Jul 17, 11:58 AM
 198           
 0
 31 Jul 17, 11:58 AM

বুধবার ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন ।।  

বুধবার ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন ।।   

নিউজ ডেস্কঃ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন আগামী বুধবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওআইসি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

ওআইসি মহাসচিব পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়। ঢাকা সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন । আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলবেন সংস্থাটির প্রধান। সফরকালে তিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন