News71.com
 Bangladesh
 30 Jul 17, 10:21 AM
 250           
 0
 30 Jul 17, 10:21 AM

ভবিষ্যতের বাংলাদেশে দেশে বিড়ি থাকবে না।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত  

ভবিষ্যতের বাংলাদেশে দেশে বিড়ি থাকবে না।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত   

নিউজ ডেস্কঃ দেশের তামাক বাজারের ৮০ শতাংশ বিড়ি ও কমদামি সিগারেটের দখলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,ভবিষ্যতে দেশে আর বিড়ি থাকবে না। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ে তামাক ও তামাকজাত পণ্যের কম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিগারেটের মূল্যস্তর পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,এ বিষয়ে কারখানা মালিকরা তাদের প্রস্তাব দিয়েছেন। এখন আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেব-কোনটা কি করব।

মুহিত বলেন, তামাক কোম্পানিগুলো তাদের সব ধরনের চাহিদার কথা জানিয়েছে। দুই পক্ষ থেকেই আলোচনা হয়েছে। তিনি আরো বলেন,তামাক বাজারের ৮০ শতাংশ বিড়িসহ অন্যান্য কম দামি সিগারেটের দখলে। এসব তামাক পণ্য স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকারক। এগুলো কীভাব নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে সরকার ডেফিনেটলি পলিসি গ্রহণ করবে। বিড়ি বন্ধ হয়ে গেলে ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন,রাজস্ব আয়ে এমন কিছু হবে না। তবে চাহিদা কমলে রাজস্ব আয় একটু কমতে পারে।

বিড়ি শিল্প টিকিয়ে রাখতে রাজনৈতিক বা সংসদ সদস্যেদের চাপ রয়েছে বলে বিভিন্ন তামাক কম্পানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন,এ বিষয়ে গতবার অসংখ্য চিঠি পেয়েছিলাম। এবার মাত্র দু-চারটা পেয়েছি। উই হ্যাভ ডিসাইডেড এলং ইউথ সাম অফ বিড়িওয়ালাস দ্যাট,বিড়ি ইউল আউট অব বাংলাদেশ। উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন