News71.com
 Bangladesh
 30 Jul 17, 07:13 AM
 226           
 0
 30 Jul 17, 07:13 AM

সিইসি এমন কিছু করেননি যে আস্থা হারাতে হবে ।। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ  

সিইসি এমন কিছু করেননি যে আস্থা হারাতে হবে ।। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ   

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার এমন কিছু করেননি,যে তার ওপর থেকে আস্থা হারাতে হবে। আজ রবিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ইসির প্রতি বিএনপির আস্থাহীনতার বিষয়টি তুলে ধরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে জাপা চেয়ারম্যান এরশাদ এ মন্তব্য করেন। এরশাদ বলেন,তিনি (সিইসি) আমাদের ডাকলে আমরা অবশ্যই যাব, আলোচনা করব। আলোচনা করলে বোঝা যাবে,নির্বাচন কমিশন কতটা গ্রহণযোগ্য।

তিনি বলেন,আমরা প্রত্যাশা করি,সংবিধান অনুসারে সাংবিধানিক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় পার্টি সবসময় নিগৃহীত হয়েছে। ইজাব গ্রুপের স্বত্ত্বাধিকারী ইশতিয়াক আহমেদ এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বাঘু এ অনুষ্ঠানে এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন