
নিউজ ডেস্ক : নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বাতিলের দাবিতে আজ সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করে সাংবাদিক সমাজ। সকাল ১১টায় সচিবালয় গেটের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃত্বে সাংবাদিকরা কর্মসূচি পালন করবেন বলে ডিইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে।
সাংবাদিকরা সচিবালয়ের সামনে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মসূচিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । ঢাকার বাইরে প্রতিটি সাংবাদিক ইউনিয়ন বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের অফিসের সামনে একই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানাগেছে।