News71.com
 Bangladesh
 29 Jul 17, 11:46 AM
 239           
 0
 29 Jul 17, 11:46 AM

আজ রবিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা

আজ রবিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আজ রবিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন