News71.com
 Bangladesh
 29 Jul 17, 11:43 AM
 238           
 0
 29 Jul 17, 11:43 AM

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বাংলাদেশকে ৫৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিল বিশ্বব্যাংক

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বাংলাদেশকে ৫৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিল বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক : বাংলাদেশকে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং সরকারি কেনাকাটা ব্যবস্থা শক্তিশালীকরণে ৫৭ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা করবে বিশ্বব্যাংক । আজ ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেবার মানোন্নয়ন করা হবে। ‘স্বাস্থ্য খাত সহায়তা প্রকল্প’ বিষয়ক এই কর্মসূচির জন্য ৫১ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। অপর প্রকল্প হচ্ছে ‘বাস্তবায়ন পরিবীক্ষণ ও সরকারি কেনাকাটা ডিজিটাইজেশন এর জন্য সংস্থাটি ৫ কোটি ৫০ লাখ ডলারের ঋণ দেবে।

আজ শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে , ৫১৫ মিলিয়ন ডলারের সহায়তার এই প্রকল্পটি দেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করবে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং এর গুণগত মান আরো উন্নত করবে। উল্লেখ্য, প্রতিবছর সরকারি কেনাকাটায় প্রায় ৭’শ কোটি ডলার ব্যয় করে বাংলাদেশ সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন