News71.com
 Bangladesh
 29 Jul 17, 07:24 AM
 212           
 0
 29 Jul 17, 07:24 AM

২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার ।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার ।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আজ শনিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এনার্জি সিনারিও অ্যান্ড প্রোসপেক্ট অ্যান্ড পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

 

বক্তৃতায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গোপসাগর এলাকায় নতুন সমুদ্র সীমানা নির্ধারণ করা হয়েছে। এ এলাকায় প্রাকৃতিক গ্যাসসহ নানা খনিজ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে।আমাদের পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশলীগণ তাদের যথাযথ জ্ঞান ও মেধা প্রয়োগের মাধ্যমে এ সম্পদকে জ্বালানি খাতে ব্যবহার করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অনুষ্ঠানে এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের, শিক্ষাবিদ, পেশাজীবী, জ্বালানি উদ্যোক্তা এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন