News71.com
 Bangladesh
 28 Jul 17, 10:08 AM
 178           
 0
 28 Jul 17, 10:08 AM

গুলশান হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে ।। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

গুলশান হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে ।। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

নিউজ ডেস্ক : গুলশান হলি আর্টিজান বেকারি নামে স্পেনিশ রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্ভুল ও যথাযথ তদন্ত ও অভিযোগপত্র করতে একটু বেশী সময় নেয়া হচ্ছে বলেও জানান তিনি।আজ ২৮ জুলাই সকালে রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে, অলিম্পিক ডে উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন তিনি।

জঙ্গি আসলাম হোসেন গ্রেপ্তার হওয়ার এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ৭১ ডটকমকে জানান, নাটোরে গ্রেফতার জঙ্গি রাশেদ হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী। মূলত তার তত্ত্বাবধানেই হামলা পরিচালিত হয় বলে গোয়েন্দা তথ্য পেয়েছি। এ ঘটনায় যারা গ্রেফতার হয়েছেন তারা বিভিন্ন তথ্য দিচ্ছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরও দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুলশানে হামলা আমাদের কাছে ছিল সত্যি একটা নতুন ডাইমেনশন। এরসঙ্গে যারা জড়িত ছিল, যারা সরাসরি অংশ নিয়েছিল তাদের প্রায় সবাই ধরা পড়েছে। আমরা সবাইকে চিহ্নিত করেছি। বাকি ২/১ জন যারা পলাতক আছে তাদেরকেও ধরে ফেলব। গোয়েন্দারা ভালো কাজ করছে। তিনি বলেন, এ হামলায় শুধু দেশি নয়, বন্ধুপ্রতীম দেশের কয়েকজনও নিহত হয়েছেন। আমরা বাংলাদেশে আর কোন হলি আর্টিজানের মত ঘটনা ঘটতে দেব না। সেজন্য আমরা সব কিছু যাচাই-বাছাই করে দেখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন