News71.com
 Bangladesh
 28 Jul 17, 12:53 PM
 197           
 0
 28 Jul 17, 12:53 PM

রাজনৈতিক দলে নারীদের অবস্থান জানাতে আবারও ইসির চিঠি

রাজনৈতিক দলে নারীদের অবস্থান জানাতে আবারও ইসির চিঠি

নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে নারী সদস্য ও নেতৃত্বের সর্বশেষ হালনাগাদ তথ্য চেয়ে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন । এর আগে একবার ইসি থেকে এধরনের চিঠি দিলেও ৪০টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৬টি সাড়া দিয়েছিল। তাই এবার আরও ২৪টি দলকে চিঠি দিয়েছে ইসি। গতকাল বৃহস্পতিবার ইসির সহকারী সচিব রৌশন আরা এই চিঠি দেন। দলগুলোর সাধারণ সম্পাদকের কাছে দেয়া চিঠিতে আগামী ৪ অগাস্টের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। উল্লেখ্য , গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ২০২০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে এ বিষয়ে তথ্য জানাতে গত ১৩ জুন অগ্রগতি প্রতিবেদন দিতে প্রথম দফা চিঠি দেয় কমিশন।

ইসি সূত্র জানায়, ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ, খেলাফত মজলিস, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তাদের অগ্রগতি জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন