
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকবৃন্দ । আজ (শুক্রবার) বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে । আগামীকাল শনিবার (২৯ জুলাই) সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওই সিনেট সভা স্থগিত করে অবিলম্বে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনসহ অন্য ক্যাটাগরির শূন্যপদ পূরণের পর উপাচার্য প্যানেল নির্বাচনের আয়োজন করার দাবি করেন সাদা দলের আহ্বায়ক আখতার হোসেন খান।