News71.com
 Bangladesh
 27 Jul 17, 09:26 AM
 191           
 0
 27 Jul 17, 09:26 AM

বিচারকদের শৃংখলা বিধির গেজেটের খসড়া হস্তান্তর

বিচারকদের শৃংখলা বিধির গেজেটের খসড়া হস্তান্তর

নিউজ ডেস্কঃ নিম্ন আদালতের বিচারকদের শৃংখলা বিধির গেজেটের খসড়া কপি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার কাছে হস্তান্তর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।আজ বৃহস্পতিবার বিকালে খসড়াটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। তিনি জানান, বিকাল সাড়ে ৩টায় প্রধান বিচারপতির কার্যালয়ে এসে তার কাছে গেজেটের খসড়া হস্তান্তর করেন আইনমন্ত্রী। এ সময় প্রধান বিচারপতির কার্যালয়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন