News71.com
 Bangladesh
 26 Jul 17, 05:25 AM
 220           
 0
 26 Jul 17, 05:25 AM

ঢাবিতে চলতি সালের স্নাতক (সন্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু.....  

ঢাবিতে চলতি সালের স্নাতক (সন্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু.....   

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় আগামী ১৫ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে । প্রথম দিন ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার দুপুরে ডিনস কমিটির সভায় সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি বলেন, “আগামী ১৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।”

সভায় চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটে সাধারণ জ্ঞান অংশের জন্য ১৬ সেপ্টেম্বর এবং অঙ্কন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট (কলা অনুষদ), ১৩ অক্টোবর ‘ক’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন