
নিউজ ডেস্ক : রাজধানীর রূপনগরে বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির ও ফারুক নামে দুইজন ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতরা ২১ জুন রূপনগরে বেড়িবাঁধ এলাকায় হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদার হত্যাকাণ্ডের আসামি বলে জানিয়েছেন রূপনগর থানার ওসি সৈয়দ শহিদ আলম।