News71.com
 Bangladesh
 25 Jul 17, 09:54 AM
 267           
 0
 25 Jul 17, 09:54 AM

বাংলাদেশ যুব মহিলা লীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  

বাংলাদেশ যুব মহিলা লীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা   

নিউজ ডেস্কঃ জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পর ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপকা অপু উকিল। ঘোষিত কমিটিতে- ২১ জন সহ-সভাপতি, আটজন যুগ্ম সাধারণ সম্পাদক, আটজন সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পোষ্টে ১৫ জন, ১৫ জন সহ-সম্পাদক এবং ৫২ জনকে কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য করা হয়েছে।

২১ জন সহ-সভাপতি হলেন- জাকিয়া পারভিন মনি, শিরিনা নাহার লিপি, আদিবা আঞ্জুম মিতা, শামিমা চৌধুরী বিথী, কোহলী কুদ্দুস মুক্তি, আশরাফুন্নেছা পারুল, ডেইজী সরোয়ার, হোসনে আরা হাসু, আফরোজা মনসুর লিপি, কেশোয়ারা সুলতানা সালমা, ইয়াসমীন সুলতানা পপি, ইসরাত জাহান নাসরীন, আফসানা হাসান ডেইজী, পারভীন খায়ের, নার্গিস মাহতাব, শারমীন জাহান মেরী, রাশেদা পারভীন মনি, শাহনাজ মতিন ঘূর্ণী, জিন্নাতুন্নেছা রোজী, আফসানা ফেরদৌস কেকা, সেলিনা রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক আটজন হলেন- রাজিয়া পারভীন লাকি, নুসরাত জাহান জেসমিন, শাহনাজ পারভীন ডলি, খ মমতা হেনা লাভলী, খোদেজা নাছরীন, শারমীন আক্তার নিপা, শামসুন্নাহার রত্না, জেদ্দা পারভীন খান রিমি।

সাংগঠনিক সম্পাদক আটজন- হলেন, ফারজানা ইয়াছমীন বিপ্লবী, সালমা ভূইয়া চায়না, শারমিন সুলতানা লিলি, মাহফুজা রিনা, নাসরীন সুলতানা ঝরা, জাকারিয়া সৃজনী শিউলি, শারমীন সুলতানা শরমী, জেসমিন শামীমা নিঝুম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন