News71.com
 Bangladesh
 25 Jul 17, 07:40 AM
 181           
 0
 25 Jul 17, 07:40 AM

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১।।

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১।।

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ দুপুর ১টার দিকে শ্রীনগরের কামারখোলা এলাকায় ডিএম পরিবহনের (ঢাকা-মেট্রো-গ-১১-৬৬-৪৭) মাওয়াগামী একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান,আজ দুপুর ১টার দিকে কামারখোলা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত এবং আহত হয় ১০ জন। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন