News71.com
 Bangladesh
 25 Jul 17, 07:25 AM
 215           
 0
 25 Jul 17, 07:25 AM

কর্মসংস্থান না থাকায় অপরাধে জড়াচ্ছে যুবসমাজ : ড. খন্দকার মোশাররফ হোসেন।।

কর্মসংস্থান না থাকায় অপরাধে জড়াচ্ছে যুবসমাজ : ড. খন্দকার মোশাররফ হোসেন।।

নিউজ ডেস্কঃ কর্মসংস্থান না থাকায় যুবকরা অপরাধে জড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, 'সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশ আজ সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত। অর্থনীতি স্থবির। বিদেশি বিনিয়োগ বন্ধ। শিক্ষিত বেকার বাড়ছে। সর্বত্র চরম অস্থিরতা বিরাজ করছে। কর্মসংস্থান না থাকায় মেধাবী শিক্ষিত বেকার যুবকরা হতাশা থেকে জঙ্গিবাদ, মাদকসহ সমাজবিরোধী নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন এবং এজন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের বিকল্প নেই। '

কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন, সাবেক জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন