
নিউজ ডেস্ক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) অবসরপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে চট্টগ্রামের ম্যাক হসপিটাল অ্যান্ড প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে এ খবর জানা যায়। বয়স হয়েছিল ৭১ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক ছেলে, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। সাংবাদিক নজরুল ইসলামের কফিন চট্টগ্রাম থেকে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হবে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট গ্রামে পারিবারিক কবরস্থানে আজ তার দাফন সম্পন্ন হবে।