News71.com
 Bangladesh
 25 Jul 17, 11:07 AM
 150           
 0
 25 Jul 17, 11:07 AM

আজ থেকে ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হচ্ছে ।।

আজ থেকে ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হচ্ছে ।।

নিউজ ডেস্কঃ সারাদেশের মতো ফেনীতেও আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। আগামী ০৯ আগস্ট পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের কর্মীরা কয়েক ধাপে তথ্য সংগ্রহ করবেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলার ৬টি উপজেলায় ৫শ’ ২৭ তথ্য সংগ্রহকারী ও ১শ’ ৬ সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ২০ আগস্ট থেকে পর্যায়ক্রমে নতুন তালিকাভুক্ত ভোটারদের নির্ধারিত স্থানে ছবি তোলা হবে। তথ্যসংগ্রকারীকে ফরম পূরণ করার সময় জন্মনিবন্ধন কার্ড, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, পাসপোর্ট অথবা বিয়ের কাবিননামা দেখাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন